ওপেন সেলুলার রেডিও প্রযুক্তি আনছে ভোডাফোন
সাধারণত একক সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তির ব্যবহার করে ওয়্যারলেস ক্যারিয়ার এরিকসন বা নোকিয়ার মতো সংস্থা। তবে এই একক নেটওয়ার্কের বাইরে আরও একটি সার্বজনীন প্রযুক্তি নিয়ে কাজ করছে ভোডা ফোন। সার্বজনীণ এই প্রযুক্তি অতিরিক্ত কল এবং ডেটা ব্যয়ের ভোগান্তি কমাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ওপেনআরএএন প্রকল্পের অধীনে ইতিমধ্যেই ইউরোপে (বিশেষ করে যুক্তরাজ্যে), ইন্টেলের সঙ্গে যৌথভাবে ওপেন অ্যাক্সেস রেডিও সিস্টেম চালু করেছে ভোডাফোন। পরীক্ষামূলক এই কার্যাক্রমে সেলুলার অবকাঠামোতে হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের মধ্যে মেলবন্ধন তৈরি করেছে তারা।
বলা হচ্ছে, বিষয়টি রোমাঞ্চকর না শোনালেও, এটি কার্যকরভাবে কম দামের সেল নেটওয়ার্কগুলির দরজা উন্মুক্ত করবে। এতে আপনার কল এবং ডেটার ব্যয় কমে আসতে পারে।
জানা গেছে, এখনও পর্যন্ত ওপেনআরএএন কেবল তুরস্কে পৌঁছে দিতে পেরেছে ভোডাফোন। এবং সেখানে ২জি এবং ৪জি পরিষেবা দিচ্ছে ভোডাফোন।
৭ অক্টোবরের মধ্যে যুক্তরাজ্যের ১২০ টি গ্রামীণ অঞ্চলে ওপেন রেডিও প্রযুক্তিটি চালু করতে যাচ্ছে। কঙ্গো এবং মোজাম্বিক সহ আরও বেশকয়েকটি দেশে প্রযুক্তিটি প্রসারিত হচ্ছে।
মোবাইল অপারেটররা এই প্রযুক্তিটি দাম কমানোর জন্য ব্যবহার করবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এতে অন্ততপক্ষে কল এবং ডেটা রেটের দাম কমার আশা টিকে থাকবে মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে।
ডিজিবাংলা/প্রান্ত নকরেক